স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মেগা প্রকল্প বা উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে ক্ষমতায় আসার পর এটি উপলব্ধি করতে পেরেছি।
রোববার, মার্চ ২৯, ২০২৬, সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্যদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ চরমভাবে অবহেলিত ছিল, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করব না এবং গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।
তিনি বলেন, দেশের অনেক গ্রামীণ সড়ক কাঁচা রয়েছে এবং এগুলো উন্নয়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। আমরা ধাপে ধাপে কাঁচা সড়কগুলো পাকা করার উদ্যোগ গ্রহণ করেছি।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক