আগামী ১০ দিনের মধ্যে বিশ্বজুড়ে দেখা দিতে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট: রবার্ট পেপ
- 11 hours ago,
আগামী ১০ দিনের মধ্যে বিশ্বজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট পেপ। তথ্যসূত্র: ব্লুমবার্গ।
দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ-অবরোধের প্রভাব নিয়ে গবেষণাকারী এই অধ্যাপক বলেন, “আমি বিষয়টি হালকাভাবে বলছি না। বর্তমান বিশ্ববাজার এই পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত নয়।”
হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধ এবং এর ফলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
রবার্ট পেপ মূলত আন্তর্জাতিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিষয়ক গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত এবং তিনি ‘শিকাগো প্রজেক্ট অন সিকিউরিটি অ্যান্ড থ্রেটস’ (CPOST)-এর প্রতিষ্ঠাতা পরিচালক।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক