1. Home
  2. জলবায়ু
  3. আবহাওয়া
  4. আজকের আবহাওয়া বার্তা
আজকের আবহাওয়া বার্তা

আজকের আবহাওয়া বার্তা

0
  • 23 hours ago,

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বাড়তে পারে।

তাপমাত্রা ও আর্দ্রতা আবহাওয়ার তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.০ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশের পরিস্থিতি অন্যদিকে গতকাল রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ১৬ মিনিটে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক