1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন রুয়ান্ডার উতাগুশিমানিন্দে
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন রুয়ান্ডার উতাগুশিমানিন্দে

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন রুয়ান্ডার উতাগুশিমানিন্দে

0
  • 8 hours ago,

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির দেখা পেয়েছেন  রুয়ান্ডার নারী ক্রিকেট দলের ওপেনার ফ্যানি উতাগুশিমানিন্দে। মাত্র ৫৯ বলে তিনি এই সেঞ্চুরি করেছেন। এখানেই শেষ নয়, মাত্র ১৫ বছর ২২৩ দিন এই কীর্তি গড়েছেন তিনি। 

শনিবার (২১ মার্চ) নাইজেরিয়ার লাগোসে ঘানার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছেন এই নারী। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী নারী ক্রিকেটার এখন তিনি।

৬৫ বলে অপরাজিত ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন উতাগুশিমানিন্দে। ১৭টি বাউন্ডারিতে এই ইনিংসটি সাজিয়েছেন তিনি। এমন দুর্দান্ত ইনিংস খেলে রুয়ান্ডাকে ১২২ রানের বিশাল জয়ও এনে দিয়েছেন এই ওপেনার।

এর আগে নারীদের আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন উগান্ডার প্রসকোভিয়া আলাকো। ২০১৯ সালে মালির বিপক্ষে যখন তিনি সেঞ্চুরি করেন, তার বয়স ছিল ১৬ বছর ২৩৩ দিন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক