1. Home
  2. বিশ্ব
  3. ইজরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান
ইজরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান

ইজরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান

0
  • 11 hours ago,

ইজরায়েলের পালমাচিম বিমানঘাঁটি, অভডা বিমানঘাঁটি ও গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। তথ্যসূত্র: মিডল ইস্ট অবজারভার।

পালমাচিম বিমানঘাঁটি: এই ঘাঁটি মূলত ড্রোন অপারেশন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ব্যবহৃত হয়।

এখানে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ঠেকানোর জন্য David’s Sling প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন আছে।

এছাড়া এখান থেকেই ইসরায়েলের উন্নত Hermes-900 ড্রোন পরিচালিত হয় এবং বিভিন্ন সামরিক প্রযুক্তি পরীক্ষা করা হয়।

অভডা বিমানঘাঁটি: Ovda বিমান ঘাঁটি প্রধানত বিমান প্রশিক্ষণ, সামরিক মহড়া এবং দীর্ঘপাল্লার অভিযান পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এই ঘাঁটিতে আমেরিকা এবং ইউরোপীয় বাহিনীর সঙ্গেও যৌথ সামরিক মহড়া হয়।

যুদ্ধ পরিস্থিতিতে এটি দক্ষিণ দিক থেকে আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহৃত হয়।

একই হামলায় Shin Bet গোয়েন্দা সংস্থার সদরদপ্তরও লক্ষ্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই সংস্থাটি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিভিন্ন গোয়েন্দা অভিযানের দায়িত্ব পালন করে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক