1. Home
  2. বিশ্ব
  3. ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী
ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী

ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে আরো একটি মার্কিন বিমানবাহী রণতরী

0
  • 15 hours ago,

সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড-কে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড এবং এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

এই যুদ্ধবহরটি পারস্য উপসাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকন যুদ্ধবহরের সঙ্গে যোগ দেবে। এই মোতায়েন মূলত ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড রণতরীটি ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন ছিল, তবে নতুন নির্দেশ অনুযায়ী এটি এখন মধ্যপ্রাচ্যে যাবে এবং এপ্রিলের শেষ বা মে মাসের শুরুর আগে নিজ ঘাঁটিতে ফেরার সম্ভাবনা নেই।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক