1. Home
  2. বিশ্ব
  3. ইরানে একাই হামলা চালানোর হুমকি দিল ইজরাইল
ইরানে একাই হামলা চালানোর হুমকি দিল ইজরাইল

ইরানে একাই হামলা চালানোর হুমকি দিল ইজরাইল

0
  • 8 hours ago,

ইসরায়েল যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যদি তাদের নির্ধারিত “রেড লাইন” অতিক্রম করে, তবে ইসরায়েল এককভাবেই ইরানে সামরিক হামলা চালাতে প্রস্তুত।

ইসরায়েল ইরানের এই কর্মসূচিকে নিজেদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছে ইজরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এই বার্তা পৌঁছে দেওয়া হয়।

মূলত, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ সীমিত বা প্রতীকী হতে পারে— এমন আশঙ্কার মধ্যেই ইসরায়েল তাদের কঠোর অবস্থান স্পষ্ট করেছে।

অর্থাৎ, হয় যুক্তরাষ্ট্র পুরোদমে হামলা করবে, আর যুক্তরাষ্ট্র হামলা না করলে ইসরাইল একাই করবে। এমনকি যুক্তরাষ্ট্র অল্প পরিমাণে করলেও ইসরাইল হামলা করবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক