1. Home
  2. বিশ্ব
  3. ইরান আত্মসমর্পণ করেছে: ট্রুথ সোশ্যালে ট্রাম্প
ইরান আত্মসমর্পণ করেছে: ট্রুথ সোশ্যালে ট্রাম্প

ইরান আত্মসমর্পণ করেছে: ট্রুথ সোশ্যালে ট্রাম্প

0
  • 7 hours ago,

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, “বর্তমানে মারাত্মকভাবে পরাজয়ের মুখে পড়ে ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে। ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে গুলি চালাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবিরাম হামলার কারণেই তারা এই প্রতিশ্রুতি দিতে বাধ্য হয়েছে। তাদের লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্য দখল করে সেখানে আধিপত্য প্রতিষ্ঠা করা।

হাজার হাজার বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো ইরান আশপাশের মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে পরাজিত হয়েছে। তারা (আরব দেশগুলো) বলেছে, “ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প।” আমি বলেছি, “আপনাদের স্বাগতম!”

ইরান আর মধ্যপ্রাচ্যের “দাদাগিরি করা শক্তি” নয়; বরং তারা এখন “মধ্যপ্রাচ্যের পরাজিত শক্তি”, এবং তারা আত্মসমর্পণ না করা পর্যন্ত—অথবা সম্ভবত সম্পূর্ণভাবে ধসে পড়া পর্যন্ত—আগামী বহু দশক এমনই থাকবে।

আজ ইরানের ওপর খুব কঠোর হামলা চালানো হবে। ইরানের খারাপ আচরণের কারণে এমন কিছু অঞ্চল ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুতরভাবে বিবেচনা করা হচ্ছে, যেগুলো এতদিন পর্যন্ত লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় ছিল না।”

উল্লেখ্য, এর আগে ইরানের রাষ্ট্রপতি পেজেস্কিয়ান জানিয়েছেন প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে সব ধরনের হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ। তবে সেই সিদ্ধান্তে এটাও বলা হয়েছে যে যদি ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আক্রমণ শুরু হয় তাহলেই কেবল ইরান পাল্টা আক্রমণ করবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক