1. Home
  2. বিশ্ব
  3. ইরান তার খার্গ দ্বীপে মার্কিন সেনাদের জন্য মৃত্যুফাঁদ পেতেছে?
ইরান তার খার্গ দ্বীপে মার্কিন সেনাদের জন্য মৃত্যুফাঁদ পেতেছে?

ইরান তার খার্গ দ্বীপে মার্কিন সেনাদের জন্য মৃত্যুফাঁদ পেতেছে?

0
  • 1 day ago,

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করা আমেরিকার জন্য মোটেও সহজ হবে না। এই কৌশলগত দ্বীপটিতে সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান চারস্তরের এক ‘উষ্ণ অভ্যর্থনা’র প্রস্তুতি নিয়ে রেখেছে। তথ্যসূত্র: স্পুটনিক।

আকাশ প্রতিরক্ষা: দ্বীপটি হক মিসাইল সিস্টেম, অ্যান্টি-এয়ারক্রাফট গান এবং শক্তিশালী ম্যানপ্যাড দিয়ে ঘেরা।

স্থল প্রতিরক্ষা: দ্বীপের প্রতিটি ল্যান্ডিং জোন অ্যান্টি-পার্সোনেল এবং অ্যান্টি-ট্যাঙ্ক মাইন দিয়ে ঠাসা। এছাড়া ইরানি সেনারা সেখানে শক্তিশালী বাঙ্কারে পজিশন নিয়ে আছে।

নৌ প্রতিরক্ষা: মার্কিন হামলা শুরু হলে ইরানি নৌবাহিনী চুপ করে বসে থাকবে না; তারা অ্যান্টি-শিপ মিসাইল এবং দ্রুতগামী অ্যাটাক বোট নিয়ে পাল্টা আঘাত হানবে।

মূল ভূখণ্ডের প্রভাব: খার্গ দ্বীপটি ইরানের মূল ভূখণ্ডের খুব কাছে। ফলে সেখানে অবস্থান নেওয়া মার্কিন সেনারা সহজেই ইরানের মূল ভূখণ্ড থেকে ছোঁড়া ড্রোন ও মিসাইল হামলার নাগালে থাকবে।

সবমিলিয়ে খার্গ দ্বীপ দখলে আসা মার্কিন সেনাদের জন্য এটি এক মারাত্মক মরণফাঁদ হয়ে উঠতে পারে। এমনটাই মত প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞ।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক