1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট
ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট

0
  • 18 hours ago,

হামলার চিত্র: উভয় পক্ষের হামলা অব্যাহত রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাত্রা কমলেও ড্রোন হামলা আগের মতোই আছে।

উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার পরিমাণ অপরিবর্তিত থাকলেও ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি হামলার গতি বাড়ছে।

মূল ঘটনাবলি: ইসরায়েল: যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে ১৫৮৪ বার রেড অ্যালার্ট জারী করা হয়েছে, যা গত ১২ দিনের যুদ্ধের মোট সংখ্যার চেয়েও বেশি।

কুয়েত: যুদ্ধের প্রথম এয়ার কিল রেকর্ড করেছে কুয়েত; ভুলবশত নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে তিনটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা (সব পাইলট জীবিত)।

হরমুজ প্রণালী: ইরান এই নৌপথ অবরোধ অভিযান অব্যাহত রেখেছে; এ পর্যন্ত ৬টি জাহাজে হামলা চালিয়েছে এবং এই অঞ্চলে জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।

কাতার: কাতার দুটি ইরানি Su-24 ট্যাকটিক্যাল বোমারু বিমান ভূপাতিত করার ঘোষণা দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে এটিই ইরানের বিরুদ্ধে কোনো দেশের প্রথম আক্রমণাত্মক পদক্ষেপ।

যুক্তরাষ্ট্র: প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, প্রয়োজনে তারা ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না।

দূতাবাসে হামলা: রিয়াদে মার্কিন দূতাবাসে ৪টি, কুয়েতে ২টিকে এবং জর্ডানে ১টি ইরানি ড্রোন আঘাত হেনেছে।

বাহরাইন: দেশটিতে দাঙ্গা ছড়িয়ে পড়েছে; পরিস্থিতি নিয়ন্ত্রণে জিসিসি (GCC) সেখানে সেনা মোতায়েন করেছে।

সামরিক ক্ষয়ক্ষতি: মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে, আহত ২০-এর অধিক। ট্রাম্প এই হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ করেছে।

ইরান নৌবাহিনী: মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) দাবি করেছে, ইরানের পুরো নৌবাহিনী ধ্বংস করে দেওয়া হয়েছে।

সৌদি আরব: ইরানি ড্রোন হামলার কারণে সৌদি আরবের রাস তানুয়ারা রিফাইনারির সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কূটনীতি: ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো আলোচনায় বসবে না।

ইরান এ পর্যন্ত যেসব দেশের সামরিক বাহিনী বা লক্ষ্যবস্তুতে হামলা করেছে: যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত,  কুয়েত, কাতার,  বাহরাইন,  ইরাক, সৌদি আরব, জর্ডান, সাইপ্রাস।

সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম 

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক