1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ: ২১ মার্চ ২২তম দিনের সংক্ষিপ্ত আপডেট
ইরান যুদ্ধ: ২১ মার্চ ২২তম দিনের সংক্ষিপ্ত আপডেট

ইরান যুদ্ধ: ২১ মার্চ ২২তম দিনের সংক্ষিপ্ত আপডেট

0
  • 8 hours ago,

যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যৌথভাবে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।আর দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে সে বিষয়ে অনুসন্ধান চলছে।

পশ্চিম ইরান, বন্দর আব্বাস, ইস্পাহান ও তেহরানে মার্কিন ইজরায়েলি হামলা অব্যাহত। যুক্তরাষ্ট্রের বার্কসডেল ঘাঁটির ওপর একাধিক অজ্ঞাত ড্রোন টানা এক সপ্তাহ উড়লেও তা প্রতিহত করা যায়নি।

আনসারুল্লাহ হুথি বাহিনী শিগগিরই ইরানের পক্ষ হয়ে যুদ্ধে যোগ দিতে পারে। লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে চলাচলে সহায়তা করছে— এমন অভিযোগ ইসরায়েলি মিডিয়ার।

ইরান দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরে হামলা চালিয়েছে যেখানে ২০০ এর বেশী আহত, ১১ জন নিহত হয়েছে।

যুদ্ধ বন্ধ করতে ৬ দফা শর্ত দিয়েছে ইরান। এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বন্ধ, ইরান কে ক্ষতিপূরণ প্রদান, হরমুজে নতুন আইন।

ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি। এর জবাবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত করা হবে।

সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি জাহাজের কাছে বিস্ফোরণ ঘটেছে। কাতারের একটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত; নিখোঁজদের খোঁজ চলছে। ইরাকের বাগদাদে মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটিতে মিলিশিয়া হামলা হয়েছে।

সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক