1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ: ৪ এপ্রিল, ৩৬ তম দিনের সংক্ষিপ্ত আপডেট
ইরান যুদ্ধ: ৪ এপ্রিল, ৩৬ তম দিনের সংক্ষিপ্ত আপডেট

ইরান যুদ্ধ: ৪ এপ্রিল, ৩৬ তম দিনের সংক্ষিপ্ত আপডেট

0
  • 10 hours ago,

মার্কিন গোয়েন্দা সংস্থার মতে, ইরান শিগগিরই হরমুজ প্রণালী খুলবে না, তথ্যসূত্র – রয়টার্স।

ইসরায়েল ইরানের দক্ষিণ-পশ্চিমে বন্দর-এ মাহশাহরের একটি বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালিয়েছে।

লেবানন সীমান্তে ২১ বছর বয়সী এক ইসরায়েলি সেনা নিহত, আরও একজন গুরুতর আহত, তথ্যসূত্র  – চ্যানেল ১২।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কাসেম সোলাইমানির আত্মীয় দাবি করে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার মেয়ে জয়নাব এই দাবি অস্বীকার করেছে।

কুয়েতে ‘কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন’ ভবনে ইরানি হামলা, বড় অগ্নিকাণ্ড; আল জাহরা এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর।

ইরানি ড্রোন হামলায় কুয়েতের দুটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত, দুইটি ইউনিট বন্ধ; হতাহতের খবর নেই।

কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি Camp Buehring-এ ড্রোন হামলা, ঘাঁটির একাধিক স্থানে আগুন লাগে, তথ্যসূত্র – নাসা ফার্মস।

জটিল উদ্ধার অভিযানের পর মার্কিন F-15E বিমানের দ্বিতীয় নিখোঁজ পাইলটও নিরাপদে উদ্ধার হয়েছে, তথ্যসূত্র – ফক্স নিউজ।

সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক