1. Home
  2. বিশ্ব
  3. ইরান যুদ্ধ, ৯ মার্চ, ১০ম দিনের সারসংক্ষেপ
ইরান যুদ্ধ, ৯ মার্চ, ১০ম দিনের সারসংক্ষেপ

ইরান যুদ্ধ, ৯ মার্চ, ১০ম দিনের সারসংক্ষেপ

0
  • 7 hours ago,

রয়টার্স জানিয়েছে, ইরাকি কুর্দিস্তানের এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে।

বাহরাইনের বাপকো (BAPCO) তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান; এরপর বাপকো ফোর্স ম্যাজিউর বা জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন ঘাঁটিগুলোকে ইরানি ড্রোন থেকে রক্ষা করতে তারা জর্ডানে ড্রোন বিশেষজ্ঞ ও ইন্টারসেপ্টর পাঠিয়েছেন।

রয়টার্সের মতে, দীর্ঘদিনের সহযোগিতার পর ওয়াশিংটন সিরিয়ার কুর্দিদের যেভাবে ‘পরিত্যাগ’ করেছিল, সেই অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে ইরানের কুর্দিদের আমেরিকার সাথে মিত্রতা না করার বিষয়ে সতর্ক করেছে তারা।

বেলজিয়ামের লিজে একটি সিনাগগের প্রবেশপথে বিস্ফোরণের ঘটনা ঘটেছে; তবে কোনো হতাহতের খবর নেই।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কয়েক ঘণ্টার মধ্যে মধ্য ইরানে একাধিকবার হামলা চালিয়েছে।

ইসরায়েলে ক্লাস্টার বোমাসহ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান; অন্তত দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

পারস্য উপসাগরে তিনটি ইরানি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন নৌবাহিনী: দুটি বন্দর লেঙ্গাহ উপকূলে নোঙর করা ছিল এবং অপরটি বন্দর কং-এ ছিল।

রয়টার্স জানিয়েছে, সৌদি আরামকো দুটি তেলক্ষেত্রে অপরিশোধিত তেল উত্তোলন কমানো শুরু করেছে।

দক্ষিণ তুরস্কের আদানা শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।

আইআরজিসি সফলভাবে বেইত শেমেশে ইসরায়েলের এসইএস (SES) স্যাটেলাইট স্টেশন ধ্বংস করেছে বলে ভিজ্যুয়াল প্রমাণ পাওয়া গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে তাদের এক স্টাফ সার্জেন্টের মৃত্যুর কথা ঘোষণা করেছে।

দক্ষিণ লেবাননের খিয়ামে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনী মধ্যে সংঘর্ষ হয়েছে; হিজবুল্লাহ অন্তত দুটি ইসরায়েলি মারকাভা ট্যাংকে হামলা চালিয়েছে।

রয়টার্সের মতে, মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধে যোগ দিতে ফ্রান্স তাদের বিমানবাহী রণতরীসহ প্রায় এক ডজন নৌযান ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং সম্ভাব্য হরমুজ প্রণালীতে মোতায়েন করছে। যদিও এটাকে তারা প্রতিরক্ষা বলে আসছে।

এবিসি নিউজ জানিয়েছে, আমেরিকা ইরানের কিছু এনক্রিপ্টেড যোগাযোগ শনাক্ত করেছে, যা দেশের বাইরের ‘স্লিপার সেল’-এর জন্য হামলার নির্দেশিকা হিসেবে কাজ করতে পারে।

‘দায়িত্বরত’ অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন; ধারণা করা হচ্ছে এটি ইরানি প্রজেক্টাইল প্রতিহত করার চেষ্টা করছিল।

সিবিএস জানিয়েছে, ইরানে  এ পর্যন্ত আমেরিকার ১১টি এমকিউ-৯ (MQ-9) ড্রোন ধ্বংস করেছে।

মোজতবা খামেনির নতুন সর্বোচ্চ নেতা হওয়া প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “তারা বড় ভুল করেছে। সে টিকতে পারবে কিনা আমি জানি না।”

আইআরজিসি জানিয়েছে, “যেসব আরব বা ইউরোপীয় দেশ আগামীকাল থেকে তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের বহিষ্কার করবে, তারা হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচলের পূর্ণ স্বাধীনতা পাবে।”

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “আমরা এখান থেকে চলে যাওয়ার সময় হয়তো এখানেই শেষ করতে পারি, অথবা আমরা আরও আগাতে পারি, এবং আমরা আরও আগাবো।”

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের কাছে টমাহক মিসাইল আছে এবং সম্ভবত তারা ইরানি মেয়েদের স্কুলে বোমা হামলায় সেগুলো ব্যবহার করেছে।

আইআরজিসি বলেছে, “আমেরিকান বাহিনী নয়, যুদ্ধের সমাপ্তি আমরাই নির্ধারণ করব।”

ইরাকি কুর্দিস্তানের এরবিলে পিজেএকে (PJAK) সদর দপ্তরে ড্রোন আঘাত হেনেছে।

বাহরাইনের মানামায় একটি বহুতল ভবনে ইরানি ড্রোন আঘাত হেনেছে; আইআরজিসি বলছে ১৩ জন আমেরিকান আহত হয়েছেন, এবং বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানে আক্রমণ নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ওয়াল স্ট্রিট জার্নাল আর্টিকেলে উদ্ধৃত গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকস অনুমান করেছে, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতিতে’ ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে।

চলমান তেল সংকটের কারণে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, হাঙ্গেরি আগামীকাল থেকে জ্বালানির দাম সীমিত করবে।

সৌজন্যে: সাংবাদিক সরওয়ার আলম।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক