1. Home
  2. বিশ্ব
  3. এবার ভারতে বেড়েছে বোতলজাত পানির দাম
এবার ভারতে বেড়েছে বোতলজাত পানির দাম

এবার ভারতে বেড়েছে বোতলজাত পানির দাম

0
  • 3 hours ago,

ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বোতলজাত পানির দাম প্রায় ১১% পর্যন্ত বেড়েছে, যার প্রধান কারণ প্লাস্টিক বোতল ও ঢাকনার দাম হঠাৎ বেড়ে যাওয়া। তথ্যসূত্র: রয়টার্স।

মূল সমস্যা এসেছে বৈশ্বিক তেলের দামের ঊর্ধ্বগতির কারণে। এর ফলে প্লাস্টিক তৈরির কাঁচামাল (পলিমার) প্রায় ৫০% পর্যন্ত বেড়েছে, আর বোতলের ঢাকনার দাম দ্বিগুণেরও বেশি হয়েছে।

ছোট উৎপাদনকারীরা প্রতি বোতলে প্রায় ১ রুপি (৫% পর্যন্ত) দাম বাড়িয়েছে। বিসলেরি (Bisleri), কিনলে (Kinley), এবং আভা (Aava) এর মতো বড় ব্র্যান্ডগুলোও ১১% থেকে ১৮% পর্যন্ত দাম বাড়িয়েছে।

এই মূল্যবৃদ্ধির ফলে সরকার কয়েক মাস আগে যে পানির কর কমিয়েছিলেন, তার সুবিধা কার্যত বাতিল হয়ে গেছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক