ওমানের মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনা শুরু হচ্ছে। ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধের পর এই প্রথম দুই দেশ মুখোমুখি আলোচনায় বসছে।
নতুন করে সামরিক সংঘাত এড়াতে এটিকে দুই পক্ষের জন্য এক ধরনের “শেষ চেষ্টা” হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করুক, ক্ষেপণাস্ত্র কার্যক্রম সীমিত করুক এবং আঞ্চলিক মিত্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক কমিয়ে দিক।
অন্যদিকে, ইরান চায়, সীমিত মাত্রায় (প্রায় ৩ শতাংশ পর্যন্ত) ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ইরানের উপর বজায় থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা।
তবে প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুর বাইরে অগ্রগতি খুব কঠিন। বিশেষ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের কাছে আলোচনাযোগ্য বিষয় নয়।
ফলে সবচেয়ে সম্ভাব্য ফল হতে পারে একটি নাজুক যৌথ বিবৃতি— যার উদ্দেশ্য হবে আলোচনা চালু রাখা এবং তাৎক্ষণিক সামরিক উত্তেজনা এড়ানো।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক