1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. কবে জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান
কবে জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান

কবে জাতীয় দলে ফিরবেন সাকিব আল হাসান

0
  • 3 hours ago,

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। সম্প্রতি তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে দলে ফিরবেন, এমন আশায় ছিলেন সাকিব ভক্তরা। 

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে সম্প্রতি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নাম নেই সাকিবের। এতেই সাবেক এই টাইগার অধিনায়কের জাতীয় দলের ফেরা আরও দীর্ঘ হচ্ছে। এখন সবার মনে প্রশ্ন, তাহলে কবে জাতীয় দলে ফিরবে সাকিব।

প্রায় ১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে। সাকিবকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে রাষ্ট্র নমনীয় অবস্থায় রয়েছে বলে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এতে আশাবাদী হয়ে উঠে সাকিবভক্তরা।

তবে সাকিবের নামের পাশে রয়েছে বেশ কিছু মামলা। গত ২৫ ফেব্রুয়ারি ঢাকায় এক ইফতার অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দলের ফিরতে চাইলে সাকিবকে প্রমাণ করতে হবে তিনি নিরপরাধ। আর এটি তাকে করতে হবে উকিলের মাধ্যমে মামলায় লড়াই করে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেই দলে ফেরার কোনো বাধা থাকবে না তার।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কথায় স্পট বোঝা যায়, জাতীয় দলে খেলতে হলে আগে সাকিবকে আইনি লড়াইয়ের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। এছাড়া সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের লাল-সবুজের জার্সিতে খেলা বেশ কঠিন হয়ে পড়বে। 

তবে সাকিবকে নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর এখনো ইতিবাচক। গত ২৪ ফেব্রুয়ারি একটি পডকাস্টে তিনি বলেছিলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে তাদের যে আগ্রহ এবং গতকাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী (সালাহউদ্দিন আহমদ) ঘোষণা দিয়েছেন, ৫ আগস্টের পরে যে মামলাগুলো হয়েছে, সেগুলোর যাচাই-বাছাই করা হবে। সত্যতা কতটুকু, কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক চেক করা হবে। সে ক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহ দেখতে পাচ্ছি। এখন শুধু সংক্ষেপে বলতে চাই, সাকিব আল হাসান আসবেন এবং আমরা উৎসবমুখর থাকব ইনশা আল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে। অপেক্ষা করছি।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক