কোথায় আছেন মোজতাবা খোমেনি?
- 2 hours ago,
মার্কিন-ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে গোপনে রাশিয়া নেওয়া হয়েছে এবং সেখানে অস্ত্রোপচার করা হয়েছে বলে দাবি করেছে কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম Al‑Jarida.
এমনকি কিছু প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এখনো রাশিয়াতেই চিকিৎসাধীন আছেন। তবে এই তথ্য এখনো অন্য কোন মাধ্যম থেকে নিশ্চিত করা যায়নি।
বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে শুধু নিশ্চিত হয়েছে যে, তিনি যুদ্ধের শুরুতে হওয়া হামলায় আহত হয়েছিলেন।
অন্যদিকে ইরানি কর্মকর্তারা বলেছেন, খামেনি আহত হলেও নিরাপদ আছেন এবং একটি নিরাপদ স্থানে অবস্থান করছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক