1. Home
  2. বিশ্ব
  3. খার্গ দ্বীপ দখল বা অবরোধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র
খার্গ দ্বীপ দখল বা অবরোধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

খার্গ দ্বীপ দখল বা অবরোধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

0
  • 3 hours ago,

ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল কেন্দ্র Kharg দ্বীপ দখল বা অবরোধ করার বিষয়টি বিবেচনা করছেন, যাতে হরমুজ প্রণালী আবার খুলে দিতে ইরানকে চাপ দেওয়া যায়। তথ্যসূত্র: অ্যাক্সিওস।

তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়নের আগে আরও বিমান হামলা ও অতিরিক্ত সেনা মোতায়েনের প্রয়োজন হতে পারে। এমনকি কিছু বিশ্লেষকের মতে, ইরানকে দুর্বল করতে প্রায় এক মাস সময় লাগতে পারে, তারপরই দ্বীপে স্থল অভিযান সম্ভব।

তবে এই পদক্ষেপের ঝুঁকি অনেক বেশি, এবং এটি কার্যকর হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক