চীন থেকে শক্তিশালী ‘সুপারসনিক’ মিসাইল কিনছে ইরান?
- 1 hour ago,
ইরান ও চীনের মধ্যে ‘CM-302’ সুপারসনিক অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল কেনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে বলে দাবি করেছে রয়টার্স।
এটি সম্পন্ন হলে গত কয়েক দশকের মধ্যে এটিই হবে চীনের পক্ষ থেকে ইরানকে দেওয়া সবচেয়ে উন্নত প্রযুক্তির অস্ত্র।
গতি ও পাল্লা: ২৯০ কিমি পাল্লার এই মিসাইলটি শব্দের চেয়ে দ্রুত গতিতে এবং সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে ধাবিত হয়।
প্রতিরক্ষা ফাঁকি: এর উচ্চগতি এবং রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার কারণে শত্রুপক্ষের যুদ্ধজাহাজের পক্ষে একে ঠেকানো প্রায় অসম্ভব।
প্রেক্ষাপট: প্রায় দুই বছর আগে আলোচনা শুরু হলেও, সাম্প্রতিক ১২ দিনের ‘ইসরায়েল-ইরান যুদ্ধ’-এর পর এই প্রক্রিয়া আরও গতি পেয়েছে। খোদ ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী চুক্তি চূড়ান্ত করতে চীন সফর করেছেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক