1. Home
  2. জাতীয়
  3. জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল
জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

0
  • 15 hours ago,

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্র সংস্কার ইস্যুতে বিএনপি জাতীয় জুলাই সনদে যা যা সই করেছে, তার সবগুলো পূরণ করা হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি।

ফখরুল বলেন, ‘বিএনপির ভূমিধ্বস বিজয় জনগণের ভালোবাসা। বিএনপি জনগণের দল। বিএনপি কখনো জনপ্রিয়তা হারায়নি। সবসময় জনগণের রাজনীতি করেছে। জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে বিএনপি। অন্তর্বর্তী সরকার বলেছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে।’
 

তিনি বলেন, ‘বিএনপি সবসময় দেওয়া কথায় অটল থাকে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছে তাদের সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদের সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করব।’

সংস্কারের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির দেওয়া ৩১ দফাকে বিস্তৃত করবো। এরইমধ্যে সংস্কার কমিশনে আমরা অনেকগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছি, এগুলোই আমাদের সামনে আসবে। আমরা জুলাই সনদে যা যা সই করেছি, সেগুলো আমরা সবগুলো পূরণ করব।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক