1. Home
  2. বিশ্ব
  3. জ্বালানি সংকটের কারনে সাপ্তাহিক ছুটি বাড়িয়েছে নেপাল
জ্বালানি সংকটের কারনে সাপ্তাহিক ছুটি বাড়িয়েছে নেপাল

জ্বালানি সংকটের কারনে সাপ্তাহিক ছুটি বাড়িয়েছে নেপাল

0
  • 12 hours ago,

নেপাল সরকার জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে সপ্তাহে ২ দিন (শনিবার ও রবিবার) সরকারি ছুটি ঘোষণা করেছে। এর আগে ছুটি শুধু শনিবারই ছিল।

আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি মুখপাত্র ও শিক্ষামন্ত্রী সস্মিত পোখরেল জানিয়েছেন যে, জ্বালানি খরচ কমাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই নতুন সিদ্ধান্তের ফলে সরকারি অফিসগুলোর সময়সীমাও পরিবর্তন করা হয়েছে; এখন থেকে অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এছাড়া নেপাল সরকার পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনগুলোকে বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরিরও সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক