1. Home
  2. বিশ্ব
  3. তাবরিজ এবং মাশহাদ রেল যোগাযোগ আবার চালু করেছে ইরান
তাবরিজ এবং মাশহাদ রেল যোগাযোগ আবার চালু করেছে ইরান

তাবরিজ এবং মাশহাদ রেল যোগাযোগ আবার চালু করেছে ইরান

0
  • 11 hours ago,

মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া তাবরিজ এবং মাশহাদের মধ্যে রেল যোগাযোগ আবার চালু করেছে ইরান ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান–তাবরিজ এবং তাবরিজ–মাশহাদ রুটের ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করা হয়েছে। এর ফলে ৪ থেকে ৫ দিন বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

এছাড়া, মেরামত করা লাইনে তেহরান থেকে তুরস্কের ভান শহরের উদ্দেশ্যে একটি তেহরান–তাবরিজ–ভান ট্রেন রাতেই যাত্রা শুরু করেছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক মার্কিন-ইস্রিয়ালি বিমান হামলায় রেললাইনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক