পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনে (১৭ থেকে ১৯ মার্চ) পদ্মা সেতু দিয়ে মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে মোট ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।
শুক্রবার (২০ মার্চ) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এর জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের একই সময়ের তুলনায় এবার যানবাহন পারাপার ও টোল আদায় উভয়ই বেড়েছে।
গত বছর ঈদুল ফিতরে তিন দিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৮০২টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল প্রায় ১২ কোটি ৭৮ হাজার টাকা। এবার সে তুলনায় যানবাহন সংখ্যা এবং আয়—দুটিই বৃদ্ধি পেয়েছে।
মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্ত করা দেশের দীর্ঘতম এই সেতুটি দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করেছে।
অন্যদিকে, যমুনা সেতু দিয়ে ঈদের সময় একদিনে সর্বোচ্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক