1. Home
  2. বিশ্ব
  3. তেলের বাজারে বড় প্রভাব হবে না এমনটাই ধারনা ছিল ট্রাম্প প্রশাসনের
তেলের বাজারে বড় প্রভাব হবে না এমনটাই ধারনা ছিল ট্রাম্প প্রশাসনের

তেলের বাজারে বড় প্রভাব হবে না এমনটাই ধারনা ছিল ট্রাম্প প্রশাসনের

0
  • 20 hours ago,

ইরানে সামরিক হামলা চালানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার কয়েকজন উপদেষ্টা মনে করেছিলেন, এই যুদ্ধ বিশ্বের তেলের বাজারে তেমন বড় কোনো প্রভাব ফেলবে না।

আর তেলের দাম বাড়লেও তা স্বল্প সময়ের জন্যই থাকবে। এমন তথ্য প্রকাশ করেছে  নিউইয়র্ক টাইমস।

তাদের ধারণা ছিল, ইরান আগের বছরের স্বল্পমেয়াদি যুদ্ধের মতোই সীমিত প্রতিক্রিয়া দেখাবে।

এছাড়া তারা হরমুজ প্রণালী বন্ধ হতে পারে এমন সতর্কবার্তাগুলোও গুরুত্ব দেয়নি।

কিন্তু বাস্তবে ইরান প্রত্যাশার চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়। তারা তেলবাহী জাহাজ চলাচল হুমকির মুখে ফেলে এবং পুরো অঞ্চলে হামলা শুরু করে। এর ফলে উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ে এবং তেলের দাম দ্রুত বেড়ে যায়।

এদিকে কারো কারো মতে, যুদ্ধ কীভাবে শেষ করা হবে এ বিষয়েও যুক্তরাষ্ট্রের স্পষ্ট কোনো পরিকল্পনাই ছিল না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক