1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করে পরিবর্তন না আনার যে ব্যাখ্যা দিলেন বিসিবি
নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করে পরিবর্তন না আনার যে ব্যাখ্যা দিলেন বিসিবি

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করে পরিবর্তন না আনার যে ব্যাখ্যা দিলেন বিসিবি

0
  • 11 hours ago,

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই স্কোয়াডে কোনো চমক রাখেননি নির্বাচকরা। সর্বশেষ পাকিস্তান সিরিজের দলে কোনো পরিবর্তন আনা হয়নি। তাই কারও বাদ পড়া কিংবা নতুন করে যুক্ত হওয়ার ঘটনা ঘটেনি। পাকিস্তান সিরিজে ভালো করতে না পারলেও আফিফ হোসেন, সাইফ হাসানদের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

এই প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুর বাশার বলেন, ‘আমরা যখন দলটা দেখেছি, আমাদের সবশেষ পাকিস্তান সিরিজটা বেশ সফল হয়েছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পাননি। আবার কিছু ক্রিকেটার নতুন এসেছেন। আমাদের পলিসি হলো যখন কেউ আসবে, তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি।’

হাবিবুল বাশার আরও বলেন, ‘কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী আমরা না। যারা খেলেছেন, তারা খারাপ খেলেননি, বরং ভালোই খেলেছেন। আমরা টিমটার ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, তাই পরিবর্তন করিনি।’

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭ ও ২০ এপ্রিল সফরের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দুই দল। 

চট্টগ্রামেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ এপ্রিল খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ২ মে মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে এই দুই দল।

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক