নিরস্ত্র হওয়ার ইসরায়েলের প্রস্তাবে হামাসের না
গাজায় শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে নিরস্ত্র হওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছে হামাস। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান-এর বরাতে এই তথ্য জানিয়েছে স্পুটনিক।
কায়রোতে শান্তি বোর্ডের প্রতিনিধি নিকোলে ম্লাদানোভের সাথে বৈঠকে হামাস জানায়, অস্ত্র রাখার সিদ্ধান্ত তাদের অভ্যন্তরীণ বিষয় এবং দখলদারিত্বের বিরুদ্ধে এই অস্ত্র বৈধ। পুনর্গঠন প্রক্রিয়ার সাথে নিরস্ত্রীকরণকে শর্ত হিসেবে যুক্ত করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তারা।
প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো ভেঙে দিলে গাজায় বিশৃঙ্খলা তৈরি হবে বলে সতর্ক করেছে হামাস। ইসরায়েলি সেনা প্রত্যাহার ও অবরোধ তুলে নেওয়া ছাড়া কোনো রাজনৈতিক আলোচনা সম্ভব নয় বলে তারা জানিয়েছে।
এদিকে হামাস নিজে থেকে অস্ত্র না ছাড়লে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী আবারও যুদ্ধ শুরু করবে বলে হুমকি দিয়েছেন এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা।
নিউজ টুডে বিডি/নিউজ