1. Home
  2. বিশ্ব
  3. পশ্চিম তীরের জমি ইজরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা
পশ্চিম তীরের জমি ইজরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা

পশ্চিম তীরের জমি ইজরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ ঘোষণা

0
  • 16 hours ago,

১৯৬৭ সালের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে জমি পুনরায় নিবন্ধনের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল সরকার। সেই সাথে পশ্চিম তীরের জমি ইজরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ বলে ঘোষণা করেছে। 

সরকারের অনুমোদনের মাধ্যমে বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রের নামে “রাষ্ট্রীয় সম্পত্তি” হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম কান।

সরকারের ভাষ্য অনুযায়ী, এই পদক্ষেপ ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও অবকাঠামো উন্নয়নের জন্য নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগ কার্যত ফিলিস্তিনি ভূখণ্ডকে ধাপে ধাপে ইসরায়েলের নিয়ন্ত্রণে নেওয়ার একটি কৌশল।

জমি নিবন্ধনের এই প্রক্রিয়া ভবিষ্যতে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে আরও সহজ করবে এবং ফিলিস্তিনিদের ভূমি মালিকানা দাবিকে দুর্বল করে দেবে।

বিশেষ করে ‘এরিয়া সি’ অঞ্চলে, যেখানে ইসরায়েলের প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে এ ধরনের সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের জমির ওপর অধিকার কমিয়ে দিবে। বাস্তবে এটি আসলে ভূমি দখলের একটি প্রাতিষ্ঠানিক রূপ।

উল্লেখ্য, পশ্চিম তীর আন্তর্জাতিকভাবে অধিকৃত এলাকা হিসেবে স্বীকৃত; সেখানে জমিকে একতরফাভাবে “রাষ্ট্রীয় সম্পত্তি” ঘোষণা করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক