পশ্চিম তীরে ইসরায়েলি দখল বাড়াতে নতুন আইন পাশ
- 17 hours ago,
পশ্চিম তীরে ইসরায়েলি দখল বাড়াতে একটি নতুন আইন অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
ঘোষিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে:
১. জর্ডান আমলের একটি আইন বাতিল করা, যেখানে ফিলিস্তিনি জমি ইহুদিদের কাছে বিক্রির ওপর নিষেধাজ্ঞা ছিল, ২. জমির মালিকানার রেকর্ড উন্মুক্ত করা, ৩. জমি কেনার শর্ত সহজ করা, ৪. হেবরনের কিছু এলাকা ইসরায়েলের প্রশাসনের দখলে নেয়া। ৫. এরিয়া ‘এ’ ও ‘বি’-তেও ইসরায়েলের আইন প্রয়োগের ক্ষমতা বাড়ানো।
এতে করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এলাকায়ও ভাঙচুর অভিযান বা সম্পত্তি দখলের মতো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক