1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. পাকিস্তানকে হারিয়ে ১ম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড
পাকিস্তানকে হারিয়ে ১ম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড

পাকিস্তানকে হারিয়ে ১ম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড

0
  • 2 hours ago,

হ্যারি ব্রুকের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। পাল্লেকেলেতে অনুষ্ঠিত সুপার এইটের এই ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শতক হাঁকানোর রেকর্ড গড়লেন ব্রুক।

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। ওপেনার সাহিবজাদা ফারহানের ৪৫ বলে ৬৩ রানের লড়াকু ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন বাবর আজম।

ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার লিয়াম ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়া জফরা আর্চার ৩২ রানে নেন ২ উইকেট।

১৬৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড শুরুতেই বিপাকে পড়ে। দলীয় ১০৩ রানে ৫ উইকেট হারিয়ে বসার পর ইনিংস মেরামত করেন অধিনায়ক ব্রুক ও উইল জ্যাকস। তাদের ৩১ বলে ৫২ রানের জুটিতে জয়ের সম্ভাবনা দৃঢ় হয়। ব্রুক ১০০ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হওয়ার সময় ইংল্যান্ডের জয় ছিল সময়ের ব্যাপার। শেষ ওভারে জফরা আর্চারের চারে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ৩০ রানে ৪ উইকেট নিলেও তা দলের পরাজয় রুখতে যথেষ্ট ছিল না।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক