1. Home
  2. বিশ্ব
  3. পারমাণবিক আলোচনায় ইরানের নতুন প্রস্তাব
পারমাণবিক আলোচনায় ইরানের নতুন প্রস্তাব

পারমাণবিক আলোচনায় ইরানের নতুন প্রস্তাব

0
  • 16 hours ago,

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় কিছু নতুন প্রস্তাব দিয়েছে, তবে সেগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর মূল দাবির সঙ্গে পুরোপুরি মেলে না।

ইরানের প্রস্তাবগুলো হলো, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (enrichment) তিন বছরের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা, সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশ বিদেশে পাঠানো, সম্ভব হলে রাশিয়াতে রাখা এবং নিষেধাজ্ঞা তুলে নিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র–ইরান ব্যবসায়িক সহযোগিতা বাড়বে।

ইরানের দাবি, এর বদলে তাদের ওপর আরোপিত কঠোর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, বিশেষ করে বিদেশে আটকে থাকা তেলের অর্থ ফেরত দিতে হবে।

তবে ইরান স্পষ্ট করে বলেছে, তারা তাদের পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ বা ধ্বংস করবে না।

অন্যদিকে যুক্তরাষ্ট্র চায়, ইরান সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করুক এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপরও সীমা আরোপ হোক।

অন্যদিকে মার্কিন গণমাধ্যম আক্সিওস জানিয়েছে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার দ্বিতীয় দফা শেষ, আলোচনার তৃতীয় দফা হবে আগামী দুই সপ্তাহের মধ্যে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজকের আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হওয়া বাকি।

একজন মার্কিন কর্মকর্তা বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলা বাকি আছে।

ইরান বলেছে, তারা আগামী দুই সপ্তাহের মধ্যে আবার আসবে এবং আমাদের অবস্থানের মধ্যে যেসব ফাঁক আছে, সেগুলো পূরণের জন্য বিস্তারিত প্রস্তাব দেবে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক