1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা
  4. বড়াইগ্রাম উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
বড়াইগ্রাম উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রাম উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
  • 7 hours ago,

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে আজ শনিবার (৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে দোয়া ও ইফতার মাহফিল।

মিরপুরের গ্রান্ড প্রিন্স হোটেলে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে ঢাকায় বসবাসরত নাটোর জেলার, বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, পেশাজীবীরা অংশগ্রহণ করেন।প্রতিবছরের মতো এবারও ইফতার মাহফিলে বড়াইগ্রামবাসীর ব্যাপক উপস্থিতি এক প্রাণবন্ত মিলন মেলায় রূপ নেয়।

বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা এর সভাপতি ডাক্তার মো: শামস উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: আলতাফ হোসেন। 

উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। 

বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: আব্দুল আজিজ, সদ্য একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুস সাত্তার এবং বড়াইগ্রাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, নাটোর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা মো: আব্দুল হাকিম।

ইফতার মাহফিলে বক্তারা একটির সমৃদ্ধ বড়াইগ্রাম গড়তে সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার কথা বলেন। চলনবিল বিধৌত বড়াইগ্রামের  মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতি ও সম্ভাবনার কথা বলেন বক্তারা।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা’র সভাপতি ডাঃ মোঃ শামস্ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি এস. এম. মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম রাশেদ, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো: মখলেছুর রহমান মিন্টু, সমিতির অর্থ সম্পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক মো: আব্দুস সালাম, সহ-সভাপতি মোঃ বাবর আলী, সাধারন সম্পাদক মোঃ আলতাফ হোসেন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক  মোঃ আবু কাফি জুন্নন, যুগ্ন সাধারন সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকা’র উপদেষ্টা মন্ডলির সদস্য মোঃ আলাউদ্দিন মৃধা, জনাব মন্টু ডানিয়েল প্রমুখ। এছাড়াও সমিতির অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ বক্তব্য প্রদান করেন।

ইফতার মাহফিলে উপস্থিত বড়াইগ্রামবাসী পরস্পর এক আনন্দঘন পরিবেশে মিলিত হয়ে, সমিতির সকল কর্মসূচীতে সক্রিয় থাকতে পরস্পরকে উৎসাহ প্রদান করেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক