বিজয়ীর বাড়িতে শুভেচ্ছা জানাতে ফুল- মিষ্টি নিয়ে শিশির মনির
- 14 hours ago,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মো. নাছির চৌধুরী।
আসনটিতে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিজয়ী প্রার্থী নাছির চৌধুরীর বাড়িতে ফুল ও মিষ্টি নিয়ে ছুটে যান শিশির মনির।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি শেয়ার করে শিশির মনির লেখেন, ‘নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক।’ এর আগে তিনি এক ফেজবুক পোস্টে তিনি বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক