1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. বিসিসিআইয়ের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে শিবরামকৃষ্ণানের অবসরের ঘোষণা
বিসিসিআইয়ের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে শিবরামকৃষ্ণানের অবসরের ঘোষণা

বিসিসিআইয়ের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগে শিবরামকৃষ্ণানের অবসরের ঘোষণা

0
  • 20 hours ago,

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ এনে ধারাভাষ্য থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক লেগস্পিনার ও ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণান। শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অবসরের কথা জানান তিনি।

এই পোস্ট শিবরামকৃষ্ণান লিখেছেন, ‘২৩ বছর ধরে আমাকে টস বা প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি রবি শাস্ত্রী যখন কোচ ছিলেন, তখনও নতুনরা এসে পিচ রিপোর্ট বা প্রেজেন্টেশন করেছে। এর পেছনের কারণ কী হতে পারে বলে আপনাদের মনে হয়?’

পরবর্তীতে একজন ভক্তের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বর্ণবৈষম্যকে এর কারণ হিসেবে ইঙ্গিত করেন। তার এই বিস্ফোরক মন্তব্য ইন্টারনেটে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের একদল তাকে সমর্থন জানালেও অন্যদল তার এই অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন।

১৯৮০-র দশকে ভারতের হয়ে ৯টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে খেলেন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক