ভুল তথ্যের কারণে যুদ্ধ নিয়ে অতিরিক্ত আশাবাদী হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প!
- 6 hours ago,
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু সহকারী তাকে বাস্তব পরিস্থিতির বদলে অতিরিক্ত ইতিবাচক ও সাজানো তথ্য দিচ্ছেন বলে দাবি করেছেন হোয়াইট হাউস চিফ অব স্টাফ সুজি ওয়াইলস।
TIME-এর প্রতিবেদনে বলা হয়েছে, অনেক সহকারী ট্রাম্পকে এমন তথ্য দিচ্ছেন যা তিনি শুনতে চান, কিন্তু বাস্তব পরিস্থিতি পুরোপুরি তুলে ধরছে না। এতে ইরান যুদ্ধ সম্পর্কে একটি “অতিরিক্ত আশাবাদী” ধারণা তৈরি হচ্ছে।
ট্রাম্প প্রতিদিন সকালে প্রায়ই সামরিক কর্মকর্তাদের তৈরি করা ভিডিও ক্লিপ দেখেন, যেখানে যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাফল্যগুলোই বেশি তুলে ধরা হয়।
সুজি ওয়াইলস তাই সহকারীদের আরও খোলামেলা ও বাস্তবভিত্তিক তথ্য দিতে বলেছেন, যাতে প্রেসিডেন্ট সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক