1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. মামলার দ্রুত নিষ্পত্তি করে মাশরাফি ও সাকিবকে মাঠে ফেরাতে চান আমিনুল হক
মামলার দ্রুত নিষ্পত্তি করে মাশরাফি ও সাকিবকে মাঠে ফেরাতে চান আমিনুল হক

মামলার দ্রুত নিষ্পত্তি করে মাশরাফি ও সাকিবকে মাঠে ফেরাতে চান আমিনুল হক

0
  • 13 hours ago,

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সন্ধ্যায় মিরপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে তাদের আবার দেশের ক্রিকেটে ফেরানো সম্ভব হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফেরেননি। সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকেও দীর্ঘ সময় প্রকাশ্যে দেখা যায়নি। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

এ প্রসঙ্গে আমিনুল বলেন, ‘যেহেতু তাদের বিরুদ্ধে মামলা আছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে আমিও চাই সাকিব–মাশরাফিরা যেন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসতে পারে। আমরা এই জায়গাটাকে অত্যন্ত নমনীয় ও সহনশীলভাবে প্রাধান্য দিতে চাই।’

তাদের দেশে ফেরানোর বিষয়ে আমিনুল বলেন, ‘আমরা চাই, যে মামলাগুলো হয়েছে, সেগুলো রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সে যেন বাংলাদেশে দ্রুত ফিরে আসতে পারে।’

ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, অনেক প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। কিন্তু যেহেতু এখন একটি দায়িত্বশীল জায়গায় আছি, আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি।’

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক