1. Home
  2. বিশ্ব
  3. মার্কিন নিষেধাজ্ঞায় বিধ্বস্ত ইরানের অর্থনীতি
মার্কিন নিষেধাজ্ঞায় বিধ্বস্ত ইরানের অর্থনীতি

মার্কিন নিষেধাজ্ঞায় বিধ্বস্ত ইরানের অর্থনীতি

0
  • 14 hours ago,

মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটির বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান ভয়ংকর ভাবে পিছিয়ে দিয়েছে।

ইরান–ইরাক যুদ্ধের পর ইরান ধীরে ধীরে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ায়। ২০০২ সালে দেশটি বিশ্বের ২৯তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়, ইসরায়েলের চেয়ে এগিয়ে এবং তুরস্কের কাছাকাছি অবস্থানে ছিল।

২০১০ সালে ইরান উঠে আসে ২২তম স্থানে, যা তখন দেশটির শক্তিশালী উত্থানের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু এরপরই শুরু হয় একের পর এক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা।

প্রথম ধাপে ইরানের অবস্থান নেমে যায় ২৬তমে, দ্বিতীয় ও কঠোর ধাপে তা আরও পড়ে গিয়ে ৪৪তম স্থানে নেমে আসে। বর্তমানে ইরানের মোট অর্থনীতি প্রায় ৩৫৭ বিলিয়ন ডলার,

অন্যদিকে তুরস্কের অর্থনীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.৫ ট্রিলিয়ন ডলার। নিষেধাজ্ঞা না থাকলে ইরান হয়তো আজ তুরস্কের সমতুল্য একটি অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারত।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক