1. Home
  2. বিশ্ব
  3. মিশর সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান
মিশর সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান

মিশর সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান

0
  • 13 hours ago,

কায়রোতে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তুরস্ক–মিসর সম্পর্ক, গাজা, সিরিয়া ও ইরান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

তুরস্ক–মিসর সম্পর্ক নিয়ে এরদোয়ান বলেন, আফ্রিকায় মিসর তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। গত তিন বছর ধরে দুই দেশের বাণিজ্য ৮–৯ বিলিয়ন ডলার থাকলেও তা ১৫ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর লক্ষ্য রয়েছে। পাশাপাশি সমুদ্রবাণিজ্য, নৌপরিবহন, নৌ-নিরাপত্তা ও নৌপথে চলাচলের স্বাধীনতা নিয়ে সহযোগিতা জোরদার করার কথাও জানান তিনি।

গাজা প্রসঙ্গে এরদোয়ান বলেন, যুদ্ধবিরতি থাকলেও গাজায় মানবিক বিপর্যয় এখনও চলছে, যা গভীর উদ্বেগের বিষয়।

সিরিয়া প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য বজায় থাকলে তা পুরো অঞ্চলের জন্যই উপকারী হবে। সিরিয়ায় চলমান বড় পরিবর্তনকে তুরস্ক সমর্থন করছে বলেও জানান তিনি।

ইরান প্রসঙ্গে এরদোয়ান জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে সমস্যা—বিশেষ করে পারমাণবিক ইস্যু কূটনৈতিক পথে সমাধানই সবচেয়ে উপযুক্ত উপায়।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক