যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি “বড় ও ঐতিহাসিক” বাণিজ্য চুক্তি চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির আওতায় জাপান আগামী দিনে যুক্তরাষ্ট্রে মোট ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
ট্রাম্পের মতে, এই বিনিয়োগের লক্ষ্য হলো আমেরিকার শিল্প খাতকে নতুন করে শক্তিশালী করা ও লক্ষ লক্ষ চাকরি সৃষ্টি করা।
প্রথম দফায় জাপান তিনটি বড় খাতে বিনিয়োগ শুরু করছে, টেক্সাসে তেল ও গ্যাস প্রকল্প, ওহিওতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, যা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং জর্জিয়ায় গুরুত্বপূর্ণ খনিজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, যাতে যুক্তরাষ্ট্রের বিদেশের ওপর নির্ভরতা কমে।
ট্রাম্প বলেন, এসব প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি বাড়বে, জ্বালানি খাত শক্তিশালী হবে এবং গুরুত্বপূর্ণ খনিজের ক্ষেত্রে দেশটি আরও স্বনির্ভর হবে।
ট্রাম্প জানান, এই বিশাল বিনিয়োগ বাস্তবায়নে শুল্ক নীতি বড় ভূমিকা রেখেছে। তাঁর ভাষায়, শুল্ক ছাড়া এত বড় শিল্প প্রকল্প যুক্তরাষ্ট্রে আনা সম্ভব হতো না।
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক