1. Home
  2. বিশ্ব
  3. যুক্তরাষ্ট্র প্রি-ফ্যাব্রিকেটেড বাঙ্কার এর সাপ্লায়ার কোম্পানি খুঁজছে
যুক্তরাষ্ট্র প্রি-ফ্যাব্রিকেটেড বাঙ্কার এর সাপ্লায়ার কোম্পানি খুঁজছে

যুক্তরাষ্ট্র প্রি-ফ্যাব্রিকেটেড বাঙ্কার এর সাপ্লায়ার কোম্পানি খুঁজছে

0
  • 11 hours ago,

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বর্তমানে ইরানের সাথে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সেনাদের সুরক্ষায় দ্রুত স্থাপনযোগ্য এবং বহনযোগ্য ‘প্রি-ফ্যাব্রিকেটেড বাঙ্কার’ সরবরাহে সক্ষম কোম্পানি খুঁজছে।

টাস্ক অ্যান্ড পারপাস (Task & Purpose)-এর প্রতিবেদন অনুযায়ী, ফেডারেল নোটিশে সরবরাহকারীদের কাছে ৩, ১৫ এবং ৩০ দিনের মধ্যে পণ্য হস্তান্তরের সময়সীমা জানতে চাওয়া হয়েছে।

এছাড়া এই শেল্টারগুলো বিস্ফোরণ, স্প্লিন্টার বা ব্যালিস্টিক আঘাত কতটা সহ্য করতে পারবে, সেই প্রযুক্তিগত তথ্যও চাওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রি-ফ্যাব্রিকেটেড বাঙ্কার (Prefabricated Bunker) হলো এমন এক ধরণের সুরক্ষিত কাঠামো, যা আগে থেকেই কোনো কারখানায় নির্দিষ্ট মাপে তৈরি করে রাখা হয়। এগুলো যুদ্ধের ময়দানে বা দুর্গম এলাকায় দ্রুত পৌঁছে দেওয়া যায় এবং খুব অল্প সময়ে বসিয়ে ফেলা সম্ভব।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক