1. Home
  2. বাণিজ্য
  3. অর্থনীতি
  4. রমজানে ব্যাংক লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন
রমজানে ব্যাংক লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন

রমজানে ব্যাংক লেনদেন সময়সূচিতে পরিবর্তন এনে প্রজ্ঞাপন

0
  • 12 hours ago,

রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে রমজানে ব্যাংকিং লেনদেনের নতুন এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ফলে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক