1. Home
  2. রাজনীতি
  3. শেখ হাসিনার হেলমেট বাহিনীই এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে: ভূমি মন্ত্রী 
শেখ হাসিনার হেলমেট বাহিনীই এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে: ভূমি মন্ত্রী 

শেখ হাসিনার হেলমেট বাহিনীই এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে: ভূমি মন্ত্রী 

0
  • 15 hours ago,

ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত শেখ হাসিনার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো সেই ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনীতে’ রূপান্তর হয়েছে। তারাই বর্তমানে দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা এখন গুপ্ত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে তাদের হাত রয়েছে।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভু নয়, বরং বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি কোনো মন্ত্রী, এমপি বা মেয়রের দল নয়; এটি সম্পূর্ণভাবে কর্মীদের দল। কর্মীরাই এই দলের প্রাণশক্তি।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক