সংকট শেষ হলেই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ফিরে আসবে: ট্রাম্প
- 11 hours ago,
সংকট শেষ হলেই রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা ফিরে আসবে, বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি বিশ্বের জন্য তেল চাই। আমার তেল চাই।”
এর সাথে ইউক্রেন প্রসঙ্গ যুক্ত করে তিনি বলেন, শান্তি চুক্তির পথে জেলেনস্কি এখনও একটি বাধা। তার মতে, “জেলেনস্কির সাথে চুক্তি করা অনেক বেশি কঠিন।”
এনবিসিকে ট্রাম্প বলেন, “আমি অবাক হচ্ছি যে জেলেনস্কি কোনো চুক্তি করতে চাইছেন না। জেলেনস্কিকে চুক্তি করতে বলুন, কারণ পুতিন চুক্তির জন্য প্রস্তুত আছেন।”
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক