1. Home
  2. বিশ্ব
  3. সরাসরি এবং পরোক্ষ উভয় পদ্ধতিতেই পরিচালিত হতে পারে, ইরানের পক্ষ থেকে ৫টি কমিটি গঠন
সরাসরি এবং পরোক্ষ উভয় পদ্ধতিতেই পরিচালিত হতে পারে, ইরানের পক্ষ থেকে ৫টি কমিটি গঠন

সরাসরি এবং পরোক্ষ উভয় পদ্ধতিতেই পরিচালিত হতে পারে, ইরানের পক্ষ থেকে ৫টি কমিটি গঠন

0
  • 13 hours ago,

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের এই আলোচনা সরাসরি এবং পরোক্ষ—উভয় পদ্ধতিতেই পরিচালিত হতে পারে।

আজ পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা প্রথমে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে শুরু হবে। দিনের দ্বিতীয় ভাগে সরাসরি আলোচনার টেবিলে দুই দেশের প্রতিনিধিদের বসার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছে সিএনএন।  তথ্যমতে, পাকিস্তানের পক্ষ থেকে এই আলোচনার পরিবেশ তৈরি করা হয়েছে এবং শুরুতেই দুই পক্ষ সামনাসামনি বসছে না।

তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৩০০ সদস্যের একটি বিশাল প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। অন্যদিকে, ইরানের প্রতিনিধি দলে রয়েছেন ৭১ জন সদস্য, যার মধ্যে ২০ জন মূল আলোচক এবং বাকিরা কারিগরি ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য।

দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরান দূতাবাস এক সোশ্যাল মিডিয়া বার্তায় জানিয়েছে, আলোচনার জন্য ইরানের দেওয়া ‘পূর্বশর্তগুলো মেনে নেওয়া হয়েছে’। উল্লেখ্য, ইরানের প্রধান শর্তগুলো ছিল, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেওয়া।

অন্যদিকে, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনা ইরানের পক্ষে থেকে পাঁচটি পৃথক কমিটির মাধ্যমে পরিচালিত হবে:

সাধারণ কমিটি: এই কমিটির নেতৃত্বে থাকবেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

রাজনৈতিক কমিটি: এই অংশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সামরিক কমিটি: সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি আকবর আহমাদিয়ান এই কমিটির প্রধান হিসেবে থাকবেন।

অর্থনৈতিক কমিটি: এই কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুনাসের হেমমাতি।

আইনি কমিটি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বাকায়েই এবং ঘারিবাবাদি এই কমিটির নেতৃত্ব দেবেন।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক