1. Home
  2. খেলা
  3. সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ
সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

0
  • 11 hours ago,

ইউরোপিয়ান প্রতিপক্ষ সান মারিনোর বিপক্ষে জুন উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

গত শনিবার (৪ এপ্রিল) বাফুফেতে জাতীয় দল কমিটির সভায় যেখানে মিয়ানমার, থাইল্যান্ড ও মালদ্বীপে প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট খেলার আলোচনা হচ্ছিল, সেখান থেকে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ইউরোপের দেশ সান মারিনোর সঙ্গে খেলা চূড়ান্ত করে ফেলেছে বাফুফে।

বাফুফে তাদের প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পৃষ্ঠায় এই ম্যাচটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে দাবি করেছে, কারণ এটি হবে বাংলাদেশ ফুটবল দলের ইউরোপে মাটিতে প্রথম ম্যাচ। তবে ২০০০ সালে লন্ডনে ভারত ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ—যা ছিল ইউরোপ মহাদেশে।

সান মারিনো ইতালির নিকটবর্তী ছোট দেশ। ফিফা র‌্যাংকিং ২১১তম তারা। অন্যদিকে, বর্তমান ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক