স্থল আক্রমণ হলে একজন সেনাও যেন পালাতে না পারে: ইরানের সেনাপ্রধানের নির্দেশ
- 11 hours ago,
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় তাদের গতিবিধি ‘মুহূর্তে মুহূর্তে’ নজরদারিতে রাখতে অপারেশনাল সদর দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান।
ইরনা’র প্রকাশিত এক ভিডিওতে অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামিকে এই নির্দেশ দিতে দেখা যায়। তিনি বলেন, “শত্রুরা যদি স্থল অভিযান চালানোর চেষ্টা করে, তবে তাদের একজনও যেন প্রাণে বাঁচতে না পারে।”
তিনি আরও বলেন, “শত্রুদের আক্রমণের কৌশল প্রতিহত করার জন্য অত্যন্ত নিখুঁতভাবে ও প্রতি মুহূর্তে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।”
নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক