1. Home
  2. খেলা
  3. ক্রিকেট
  4. ৬ কোটি ৪৪ লাখ রুপিতে পিএসএলে খেলবেন মোস্তাফিজুর রহমান
৬ কোটি ৪৪ লাখ রুপিতে পিএসএলে খেলবেন মোস্তাফিজুর রহমান

৬ কোটি ৪৪ লাখ রুপিতে পিএসএলে খেলবেন মোস্তাফিজুর রহমান

0
  • 13 hours ago,

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতাবেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে লাহোর, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার সমান। আইপিএলে চড়া দামে বিক্রি হলেও শেষ পর্যন্ত খেলতে না পারার আক্ষেপের মাঝে পিএসএলে মোস্তাফিজের এই অন্তর্ভুক্তি তার ভক্তদের জন্য এক বড় সুসংবাদ নিয়ে এসেছে।

লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা এই চুক্তিকে একটি ‘কৌশলগত ও আবেগঘন’ সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছেন। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও মোস্তাফিজ এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন।

পুরনো খেলোয়াড়কে পুনরায় দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামিন রানা বলেন, ‘একবার কালান্দার্স হলে, চিরকাল কালান্দার্স’। তিনি মোস্তাফিজকে কেবল একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং তাদের পরিবারের একজন সদস্য হিসেবে অভিহিত করেছেন। তার মতে, মোস্তাফিজের অভিজ্ঞতা ও কাটার দক্ষতা পিএসএলের ১১তম আসরে শিরোপা ধরে রাখার লড়াইয়ে লাহোর কালান্দার্সকে অনেক শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

পিএসএলের একাদশ মৌসুমের জন্য এখন পর্যন্ত সরাসরি চুক্তির মাধ্যমে অনেক বিদেশি তারকাকে দলে নিয়েছে বিভিন্ন দল, তবে মোস্তাফিজের চড়া দাম ও পুরনো দলে ফিরে যাওয়া ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজ টুডে বিডি/নিউজ ডেস্ক