রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় আজ শনিবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও গরম খুব বেশি কমেনি। বৃষ্টির সঙ্গে ভ্যাপসা এই গরমের কারণ জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। আজ সকালে আবহাওয়াবিদ বলেন, ‘বর্ষাকালে যে বৃষ্টি হয়, আমরা সেটাকে বলি উষ্ণ বৃষ্টি বা ওয়ার্ম রেইন। এই বৃষ্টির মেঘমালা অপেক্ষাকৃত গরম থাকে বিস্তারিত...
রাজধানী ঢাকার বাতাস আজ সোমবার সকাল ১০টার দিকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ছিল। এ সময় বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান নবম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১১৪। গতকাল রোববার সকাল ১০টার দিকে ঢাকার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’। ওই সময় বায়ুদূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। স্কোর ছিল ১৫৫। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত বিস্তারিত...
বৃহস্পতিবার সকালে ঢাকার বাতাস বিশ্বের সবচেয়ে দূষিত অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় একিউআই স্কোর ৩৬২ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে বলা হয়েছে, ঢাকার বাতাসকে “ঝুঁকিপূর্ণ” হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বসনিয়া হার্জেগোভিনার সারায়েভো, ভারতের কলকাতা, পাকিস্তানের করাচি ও ইরাকের বাগদাদ বিস্তারিত...
টানা তিন দিন বায়ুদূষণে শীর্ষে থাকার পর বিশ্বের শহরগুলোর মধ্যে গতকাল বুধবার সকালে চতুর্থ স্থানে ছিল ঢাকা। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আবার শীর্ষ স্থানে উঠে এল ঢাকা। আজ সকাল আটটার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ২৮০। এ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে ধরা হয়। আজ বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় বিস্তারিত...
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বায়ুদূষণে বিশ্বের ১০৯ শহরের মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স—একিউআই) আজ উল্লিখিত সময় ঢাকার স্কোর ১৭৯। বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। আজ দুপুর সাড়ে ১২টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে ছিল ভারতের নয়াদিল্লি। শহরটির স্কোর ২২৬। দ্বিতীয় অবস্থানে ছিল ঘানার আক্রা। বিস্তারিত...
‘যাহারা তোমার বিষাইছে বায়ু’ এই কথা রবীন্দ্রনাথ রূপকার্থে লিখেছিলেন, বায়ু দূষণের কথা ভেবে লেখেননি। কারন, বায়ু দূষণ কিংবা শব্দদূষণ বলতে এখন যা বোঝায়, রবীন্দ্রনাথের কালে অন্তত এই অঞ্চলে তা ছিল না। এখন ভারী কলকারখানা, ইটের ভাটা, রাসায়নিক প্লান্ট, হাইড্রোলিক হর্ন, মাইকের উচ্চ শব্দ, যানবাহনের কালো ধোঁয়া, অপরিকল্পিত শহরসহ ইত্যাদির উৎপাতে কুবাতাস এতটাই বেড়েছে যে বিশেষত বিস্তারিত...