যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, অপারেশন ‘ডেভিল হান্ট’–এর মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি। তিনি বলেন, এই অভিযানে চাঁদাবাজ, মাদক কারবারী নয়, যারা অস্থিতিশীলতার সঙ্গে জড়িত, তাদের ধরা হবে। পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত না স্বাভাবিক হবে, তত দিন এই অভিযান পরিচালিত হবে বলে জানান নাসিমুল গনি। সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জরুরি প্রয়োজন ছাড়া গাছ কাটা যাবে না। আকাশমণি ও ইউক্যালিপটাস নয়, দেশীয় গাছ লাগাতে হবে। আজ রংপুর সার্কিট হাউজে বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা একথা বলেন। তিনি বিস্তারিত...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর বিস্তারিত...
আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি ( মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ সদর দপ্তরে বিস্তারিত...
ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। গাজীপুরে যারা ছাত্র-জনতার ওপর বিস্তারিত...
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার একান্ত সহকারী তাওহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। বিস্তারিত...
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডিংয়ের কারণে মামলা দেবে পুলিশ। আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। শনিবার কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (অপারেশন ও মেইনটেনেন্স) কোম্পানি লিমিটেডের যানচলাচল, সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের পরিচালক ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান। হাসিব হাসান খান বিস্তারিত...
রাজধানীর শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাম পাল্টে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। মেডিকেল বিশ্ববিদ্যালয়টির নতুন নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’। শনিবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের সবকটি ব্লকে বঙ্গবন্ধুর পরিবর্তে সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় নামে ব্যানার সাঁটানো হয়েছে। এর আগে, বুধবার পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক রাজনৈতিক ভাষণকে বিস্তারিত...
উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ ব্যবস্থাপনা সফটওয়্যারে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ) জাকির মাহমুদ নির্দেশনাটি সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘স্মার্ট কার্ড বিস্তারিত...