চাঁদপুর শহররক্ষা বাঁধের ৮ স্থানে অন্তত ১৬৫ মিটার সিসি ব্লক ধসে গেছে। দিনভর টানা বৃষ্টিপাত ও মেঘনা নদীর ঢেউয়ে গতকাল সোমবার বিকেলে এই ধসের ঘটনা ঘটে। চাঁদপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় ৮টি স্থানে প্রায় ১৬৫ মিটার সিসি ব্লক ধসে নদীতে তলিয়ে গেছে। ভাঙন প্রতিরোধে আমাদের কাজ বিস্তারিত...
গোপালপুরে চার বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বিষপান করিয়ে হত্যার পর বাবা-মা আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ওই দম্পতি এখন পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সোমবার ভোরে পৌরশহরের থানাব্রিজ সংলগ্ন হেমনগর রোডে হারুন অর রশিদের বাসায় এ ঘটনা ঘটে। তারা ওই বাসার চারতলায় ভাড়া থাকতেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। জানা যায়, নগদাশিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের বিস্তারিত...
চট্টগ্রাম নগরের আছদগঞ্জের কলাবাগিচা খালে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে অজ্ঞাতপরিচয়ের ওই যুবক খালে পড়ে যান। সাড়ে চারটার দিকে তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়েদুল হক। তিনি বলেন, বিস্তারিত...
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভের পর ১৫ লিটার দুধ দিয়ে গোসল করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিজয়ী চেয়ারম্যান মো. এহসানুল হাকিম সাধন। আজ বুধবার দুপুরে দুধ দিয়ে গোসল করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পদমদী ইউনিয়নের কুরশী গ্রামের নিজ বাড়িতে গ্রামবাসী বিস্তারিত...
শরীয়তপুর জজকোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) আলমগীর মুন্সিকে অপসারণের জন্য নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দিয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে এ–সংক্রান্ত সিদ্ধান্তের একটি চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠিটি পাঠিয়েছেন। শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল বিস্তারিত...
চুয়াডাঙ্গা তেদামুড়হুদায় ধর্ষণের অভিযোগে মাসুদ রানা (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানার বাড়ি দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নে। ছাত্রীটির মা বাদী হয়ে গতকাল সকালে দামুড়হুদা মডেল থানায় মাসুদ রানাকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, মাসুদ রানাকে আজ বুধবার বিস্তারিত...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় দফায় উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। একটি ভোটকেন্দ্রে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনে ডিউটি করতে দেখা গেছে। তার চাচার পরিবর্তে নির্বাচনে সে আনসারের ডিউটি করতে এসেছে বলে জানিয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, এক স্কুলছাত্র (১৪) আনসারের পোশাক পরে নির্বাচনের ডিউটি বিস্তারিত...
মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বাড়িতে স্বাভাবিকভাবে আজ আনন্দের জোয়ার। কিন্তু সন্তানের এমন ভালো ফলাফলের খবরে বাবা-মায়ের যন্ত্রণা যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। যার এই অর্জন, সেই সন্তানই আর পৃথিবীতে নেই। মেয়ের ছবি জড়িয়ে বুক চাপড়ে কাঁদছেন মা। নির্বাক ভঙ্গিতে অঝোরে চোখের পানি ছাড়ছেন বাবা। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ। বিস্তারিত...