1. Home
  2. বাংলাদেশ
  3. জেলা

জেলা

নীলফামারীতে চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

নীলফামারীতে সাপিনুর রহমান (৫৫) নামের এক চালকের গলা কেটে তাঁর অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সোয়া ১২টার দিকে শহরের কুখাপাড়া গ্রামের ধনীপাড়া ক্যানেলের (সেচখালের) পাশে এ ঘটনা ঘটে। সাপিনুর রহমানকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে প্রথমে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দেড়টার দিকে বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

আসামি না পেয়ে পিস্তল ঠেকালেন স্ত্রীর মাথায় ডিবি কর্মকর্তা, তদন্তে কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি না পেয়ে বাড়ির নারী ও শিশুদের মারধর করার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যের বিরুদ্ধে। একপর্যায়ে ডিবির এক কর্মকর্তা আসামির স্ত্রীর মাথায় পিস্তল ঠেকান। গত শুক্রবার সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। এ সম্পর্কে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) জয়নাল আবেদীন বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

সাংবাদিককন্যা রাইফার মৃত্যু: ৪ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিলেন আদালত

চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় অবহেলায় সাংবাদিককন্যা রাফিদা খান রাইফার মৃত্যুর ঘটনায় করা মামলায় চার চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের চতুর্থ মহানগর হাকিম মোহাম্মদ সালাউদ্দিন অভিযোগপত্রটি আমলে নেন। অভিযোগপত্রভুক্ত চার চিকিৎসক হলেন—ডা. লিয়াকত আলী খান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেনগুপ্ত ও ডা. শুভ্র দেব। মামলার বাদী সাংবাদিক রুবেল খানের বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

লালমনিরহাট থেকে ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি উদ্ধার করা হয়েছে। ফলে ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (৯ মে) ভোরে পাবনার ঈশ্বরদীতে মুলাডুলি স্টেশনে এ বগি লাইনচ্যুতির ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। রাজশাহী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চাকা লাইনচ্যুত হওয়ার ঘটনায় তিন বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

চট্টগ্রামে নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিমানের দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজন পাইলটের অবস্থা আশঙ্কাজনক। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ওয়াই এ কে-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়েছে । বিমানের দুজন পাইলটকে উদ্ধার বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

সাভারে লরি উল্টে ৫ গাড়িতে আগুন, দগ্ধ ৮ জন বার্ন ইনস্টিটিউটে

ঢাকার সাভারের জোরপুলে তেলের লরি উল্টে পাঁচটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হওয়া ৮ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটোর আবাসিক বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

এক লাফে ৬১.৩৪ শতাংশ পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

এক লাফে ৬১.৩৪ শতাংশ পানির দাম বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

অসুস্থ হলেও ছুটি দেয়নি কর্তৃপক্ষ, নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু

গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী এলাকায় একটি কারখানার এক নারী শ্রমিক সোমবার অসুস্থ হয়ে পড়লেও তাকে ছুটি দেওয়া হয়নি। পরে বিকেলে ওই নারীর মৃত্যু হয়। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। মৃত্যুবরণকারী নারী কর্মীর নাম হাসিনা বেগম (৩৫)। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার দেবহাট এলাকার ভাসান আলীর মেয়ে। তিনি জয়দেবপুর থানাধীন তালতলী এলাকায় বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুরের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি একজন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। গতকাল শুক্রবার গভীর রাতে চন্দ্রপুরের বুড়িরহাট ৯১৩/৪ নম্বর পিলার থেকে ১০০ গজ দূরে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মুরুলী চন্দ্র রায় (৪২)। তিনি কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে। গুলিবিদ্ধ বিস্তারিত...

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট